মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় আইইবি রাজশাহী কেন্দ্র কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইইবি রাজশাহী কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা।

অনুষ্ঠানের শুরুতে আইইবি রাজশাহী কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. রবিউল ইসলাম সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর অতিথিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তব্য পর্ব শেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নগরীর বরেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মো. রফিকুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দোয়া ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আইইবি রাজশাহী কেন্দ্রের সদস্য, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X