কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

তিনি বলেন, ‘ইসলামি আকিদা ও আদর্শ থেকে সরে যাওয়া জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না। ইসলামি ঐক্যের নামে এক বাক্সের কথা বলে সাধারণ ইসলামপন্থিদের বিভ্রান্ত করেছে তারা। পরে সেই একই দল ভিন্ন মতাদর্শের সাথে জোট করেছে। জনগণ এসব ক্ষমতালোভী দ্বিচারিতাকারীদের চিনে ফেলেছে।’

সোমবার (১২ জানুয়ারি) মাগুরা জেলা অডিটরিয়ামে কওমি মাদ্রাসার ইতিহাস-ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

ইত্তেহাদুল উলামা মাগুরা জেলার উদ্যোগে এ সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা।

প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যদের মাঝে বক্তব্য দেন মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মুফতি আরিফ বিল্লাহ কাসেমি (ঝিনাইদহ), মাওলানা শাহ সাইফুল্লাহ ও হাফেজ মাওলানা হাসিবুল্লাহ।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১০

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১১

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১২

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৩

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৪

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৫

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৬

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৭

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৮

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৯

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

২০
X