কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়বেন : হাবিব 

বক্তব্য রাখেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক, মানবিক, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়বেন।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। তিনি আগামীতে একটি মানবিক, গণতান্ত্রিক, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবেন। এমন এক বাংলাদেশ যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধার হবে এবং জনগণ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে।

জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন।

হাবিব বলেন, শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই বাংলাদেশ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। স্বপ্ন নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন। ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X