কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি হবে সেবার জন্য, কর্তৃত্বের জন্য নয় : রবিউল আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, রাজনীতির মূল দর্শন হওয়া উচিত জনগণের সেবা, ক্ষমতা বা কর্তৃত্ব নয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর এলিফ্যান্ট রোডে জজগলি এলাকাবাসীর আয়োজনে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় শেখ রবি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণকে শাসন করার জন্য নয়, জনগণের পাশে দাঁড়ানোর জন্যই রাজনীতি। যে রাজনীতি জনগণের স্বার্থ সার্ভ করতে পারে না, সেই রাজনীতি করার নৈতিক অধিকার কারও নেই।

রবিউল আলম রবি বলেন, আমাদের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি অনাকাঙ্ক্ষিত মানসিকতা গড়ে উঠেছে যেখানে নেতা মানেই দাপট, কর্তৃত্ব ও ভয়। এই সংস্কৃতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শৃঙ্খলার মধ্য দিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন,আমি আজ গুরুত্বপূর্ণ নেতাদের আলাদা করে এড্রেস করিনি। কারণ রাষ্ট্রের মালিক জনগণ। সেবক হিসেবে আমাদের এড্রেস পাওয়ার জায়গা জনগণের সামনে।

এলাকাবাসীর উত্থাপিত দুটি প্রধান সমস্যা গ্যাস সংকট ও জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো আবাসিক খাতে পাইপলাইনের গ্যাস ধীরে ধীরে বন্ধ করে দেওয়া এবং শিল্প খাতে সরবরাহ বাড়ানো। এজন্য আবাসিক গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণ, মেরামত বা প্রতিস্থাপনে কোনো প্রকল্প বা বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে না।

তিনি জানান, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে গেলেও তারা স্পষ্টভাবে জানিয়েছেন নির্বাচিত সরকার ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শেখ রবিউল আলম রবি দৃঢ় আশ্বাস দিয়ে বলেন, আপনাদের ভোটে যদি আমাদের দল সরকার গঠন করে, তাহলে যেখানে পাইপলাইনের গ্যাস আছে সেখানে তা অব্যাহত রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। এই এলাকা অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস লাইনের মেরামত ও উন্নয়ন প্রকল্প পাবে এ দায়ভার আমি নিচ্ছি।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যার বড় কারণ হলো সিটি করপোরেশন, ওয়াসা, ডেসা ও তিতাসসহ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। একটি সংস্থা কাজ করতে গিয়ে অন্য সংস্থার সেবা ক্ষতিগ্রস্ত করছে। কেউ কারও কথা ভাবছে না। এই সমন্বয়হীনতার কারণে জনগণ দুর্ভোগে পড়ছে।

হাতিরপুল হোটেল সোনারগাঁও এলাকার পানি নিষ্কাশনের গেট ও ধারণক্ষমতা প্রসঙ্গে তিনি জানান, বর্তমান পানির চাপ পূর্ব পরিকল্পনার তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে। নির্বাচিত সরকার এলে প্রকল্পটি পুনর্বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন তিনি।

রাজনীতির বর্তমান চিত্র তুলে ধরে শেখ রবিউল আলম রবি বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে, ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ প্রাধান্য পাচ্ছে। আমরা সামষ্টিক স্বার্থের কথা ভাবতেই ভুলে গেছি। নগদ সুবিধা, তাৎক্ষণিক লাভ ও কর্তৃত্বের লোভ রাজনীতিকে ধ্বংস করেছে। রাজনীতিতে প্রয়োজন ত্যাগ, ধৈর্য ও আদর্শ।

তিনি সম্প্রীতির সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাজনীতিবিদরা পরিবর্তনের সূচনা করবেন, জনগণ পাশে থাকলে সেই পরিবর্তন বাস্তব হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্রে যাওয়া শুধু অধিকার নয়, রাষ্ট্র রক্ষার দায়িত্ব। তিনি এলাকাবাসীকে পরিবার, আত্মীয় ও প্রতিবেশীদের ভোটে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

রবিউল আলম রবি বলেন, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সমস্যা আমার সমস্যা। আপনাদের মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব।

তিনি আগামী নির্বাচনে বিএনপিকে পাশে রাখার আহ্বান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ, আমরা রাজনীতিতে ও রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনব।

এ সময় স্থানীয় বিএনপি'র বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X