কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত

দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত থাকলেই রাজনৈতিক অস্থিরতা দূর হয়, এমন মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানী ধানমন্ডির এআর প্লাজায় ওয়াটারফল কনভেনশন হল এফবিসিসিআই সংস্কার পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যখন রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়, তখনই রাজনীতিতে ও রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসে। এর মধ্য দিয়েই বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়, যেখানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

শেখ রবিউল আলম রবি বলেন, আপনারা শুধু নাগরিক নন, আপনারা রাষ্ট্রের মালিক ও রাষ্ট্র নির্মাতা। একজন নাগরিক হিসেবে যেমন আপনার দায়িত্ব আছে, তেমনি একজন ব্যবসায়ী হিসেবেও রাষ্ট্র গঠনে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিএনপির ভবিষ্যৎ শিক্ষানীতির কথা তুলে ধরে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও উচ্চতর গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। জিডিপির প্রায় ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এ ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলেই রেমিট্যান্স ও রপ্তানি আয় বহুগুণ বাড়ানো সম্ভব।

রেমিট্যান্স প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে আয় প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি, তা দক্ষ জনশক্তি তৈরি করে সাত থেকে আট বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। একইভাবে রপ্তানি খাতে গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে চামড়া, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানো গেলে বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।

ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে কেউ যদি অবৈধ সুবিধা চায়, উৎকোচ বা রাজনৈতিক চাপ সৃষ্টি করে বা আপনার আয়ের অংশ ভাগ চায়, তাহলে আমাকে সরাসরি জানাবেন। রাজনীতির নামে কোনো হয়রানি করে কি না আমাকে জানাবেন, তাৎক্ষণিক বেবস্থা নেব।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যেন ভয়ভীতি ছাড়া তাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করা তার দায়িত্ব। কেউ রাজনীতির পরিচয় দিয়ে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম রবি বলেন, রাজনীতি একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা হওয়া উচিত। রাজনীতির নামে কোনো অনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না এবং জনগণের স্বার্থ রক্ষায় তিনি কঠোর অবস্থান নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X