কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কিছু নেতার দাবি যে, ঢাকার কোনো আসন তারা কাউকে দেবে না, যা অহংকারের নিদর্শন। তিনি বলেন, আল্লাহ কারও দম্ভ ও অহংকার পছন্দ করেন না। এগুলো বোধ হয় তাদের কর্মীদের সাহস দেওয়ার জন্য বলা হয়। কিন্তু এমন কিছু বলা উচিত না, যেটা তাদের ইমানকে পর্যন্ত পরীক্ষায় ফেলে দেয়।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ঢাকার আসন দেওয়ার মালিক আল্লাহ। নির্বাচন অনিশ্চিত প্রক্রিয়া, যেখানে জনগণ যাকে সমর্থন করবে, আল্লাহও তাকে বিজয়ী বানাবেন।

তিনি বলেন, বিএনপি কখনো বলেনি যে অন্য কাউকে কোনো আসন দেওয়া হবে না। জীবনে ঢাকা মহানগর তো দূরের কথা, আশপাশের কোনো আসনও আমরা কখনো পাইনি। এটি কি অহংকার নয়?

তিনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে জন্মসূত্রে জন্মগ্রহণকারী কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তা পরিত্যাগ করে, তবে নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা নেই।

পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, শুরুর দিকে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা প্রতীক ছিল। ধানের শীষ পরে এসেছে। ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি পড়ে যায়। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি। তারা বলেছে, অফিসের লোকেরা এটি করেছে, আমরা আগে বুঝতে পারিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের পথে জনগণের আস্থা গুরুত্বপূর্ণ। জিয়া পরিবার, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান— সবসময় মানুষ তাদের উপর আস্থা রেখেছে। এবারও সেই আস্থা প্রমাণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X