কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিকাশে টাকা দিচ্ছে, আরেকটি দলের অপতৎপরতা আছে। তারা পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয়। এই দুটি চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-১০ আসনের হাজারীবাগ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিকাশে টাকা পাঠিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছে। বিশেষ এই রাজনৈতিক দলটি তার আসনে গুপ্তভাবে মানুষকে বিকাশে টাকা দিচ্ছে। তারা অনৈতিক ও অবৈধ পন্থায় ষড়যন্ত্র করছে। তবে গুপ্ত থাকায় তাদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছে।

ঢাকা-১০ আসনে কোনো ষড়যন্ত্র সফল হবে না দাবি করে ধানের শীষের এই প্রার্থী বলেন, জনগণ যেখানে সোচ্চার থাকে, প্রার্থীর যেখানে জনপ্রিয়তা থাকে, আর বিএনপির প্রার্থীর সাথে যখন সব শ্রেণি-পেশার মানুষ থাকে, সেখানে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।

ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা নিরাপদ ভোটের মাঠ চাইছেন। ভোট নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, ম্যানিপুলেট করতে চায় কিংবা ভোট নস্যাৎ করতে চায়, জনগণ সেটা রুখে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যোগ্য নেতৃত্ব বেছে নেবে বলে মন্তব্য করেন রবিউল আলম।

ঢাকা-১০ আসনে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা নাগরিক অধিকার নিশ্চিতে ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে তারা সমস্যাগুলো চিহ্নিত করেছেন। প্রতিনিধিত্ব পেলে এই এলাকার মানুষের নাগরিক সুবিধাগুলো নিশ্চিতে সর্বোচ্চ কাজ রাখব।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X