কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

নির্বাচনী প্রচারে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জানে নির্বাচন সুষ্ঠু হলে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তার দাবি, শেখ হাসিনা একটি কারণে নির্বাচন দেননি, তারা জানতো নির্বাচন হলে বিএনপি জয়ী হবে।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে গড়ে তুলেছিলেন। নব্বইয়ের গণআন্দোলনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার দেশ গড়ার কাজ করেছিলেন। তাঁর মতে, ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘটেছে, কিন্তু দেশ আবারও ধ্বংস প্রান্তে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই।

আবদুস সালাম বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না; বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষে ভোট দিলে দেশ একজন প্রধানমন্ত্রী পাবে। অন্য দলে ভোট দিলে জনগণ কিছুই পাবে না। এলাকার সমস্যা সমাধান করার ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, অন্য কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার প্রধান সমস্যা হলো রাস্তা ও গ্যাস। তারেক রহমান নির্বাচিত হলে তাঁকে এলাকায় নিয়ে আসা হবে এবং তখনই রাস্তার কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান ক্ষমতায় এলে ঘরে ঘরে সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনো পরিবর্তনও আনতে পারবে না। নিজের ভাগ্য, এলাকার পরিবেশ ও উন্নয়ন পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তাঁর দাবি, এ দেশে যারা কিছু করেছে, তারা হলো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। আগামী দিনে ইনশাআল্লাহ তারেক রহমানই সেই দায়িত্ব পালন করবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১০

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১১

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১২

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৩

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৪

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৫

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৬

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৭

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৮

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৯

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

২০
X