কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

বক্তব্য রাখেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের জনগণ আমাদের সরকার গঠনের ম্যান্ডেট দেবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএসসিসি মালিকানাধীন ধূপখোলা মাঠ মার্কেট নির্মাণাধীন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আপনারা সবাই দেখেছেন, আজ বাংলাদেশজুড়ে তারেক রহমানের জোয়ার বইছে। আমাদের নেতা সিলেট থেকে শুরু করে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, উত্তরবঙ্গ ঘুরে আজ খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সারা দেশে সব স্তরের জনগণের মধ্যে অভূতপূর্ব জনতার ঢল নেমেছে।

মার্কেট সংশ্লিষ্ট দাবির বিষয়ে তিনি বলেন, আমি যে কথাটি বলছিলাম ১২ ফেব্রুয়ারির পর আমরা আপনাদের এই মার্কেট সমিতির দাবিগুলো লিখিতভাবে আপনাদের কাছ থেকে গ্রহণ করব। বিদ্যমান আইন অনুযায়ী এবং অতীতে যারা এই মার্কেটের প্রকৃত মালিক ছিলেন, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পান সে বিষয়টি নিশ্চিত করতে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ। এই কাজটি আমি আপনাদের সঙ্গে নিয়েই করব এ কথা আমি আপনাদের দিচ্ছি।

আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এখানে যে আইনি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বলতে চাই বাংলাদেশের আইনে যে কেউ আইনের আশ্রয় নিতে পারে। কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকলে সে বিষয়ে মন্তব্য করা যায় না। তাই আইনি বিষয়গুলো এবং এ সংক্রান্ত যারা মামলা করেছেন সব পক্ষকে নিয়ে যদি আমরা এমন একটি সমাধানে পৌঁছাতে পারি, যেখানে সব পক্ষের দাবি বিবেচনায় আসে এবং সর্বোপরি জনগণের স্বার্থ রক্ষা হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।

ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশেষভাবে খেয়াল করেছি ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। আপনারা বলেছেন, অনেকে মারা গেছেন, অনেকে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন কেউ চা বিক্রি করছেন, কেউ রিকশা চালাচ্ছেন। এই বিষয়গুলো আমি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আগামী দিনে এসব সমস্যার সমাধানে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাদের থানা বিএনপির নেতারা এবং এই ওয়ার্ডের বিএনপির নেতা এখানে উপস্থিত আছেন। তাদের সঙ্গে নিয়ে আমরা এই সমস্যার একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান করব।

ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির পর আবারও আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করে এই বিষয়গুলো চূড়ান্তভাবে সমাধানের উদ্যোগ নেব।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X