কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা শুক্রবার

বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

ইশতেহারে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে জানতে চাইলে জুনাইদ বলেন, ‘আমাদের ইশতেহারকে কয়েকটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়ে আওয়ামী লীগের ইতিহাস বর্ণনা করা হয়েছে।’

‘দ্বিতীয় অধ্যায়ে আমরা আমাদের অগ্রাধিকারমূলক ৬টি কর্মসূচির কথা বলেছি। এর মধ্যে আছে সুষম উন্নয়ন নাগরিক জীবনের মৌলিক অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন-মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন ঐক্যবদ্ধ নৈতিক শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গিকার।’

ইশতেহার উপস্থাপন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X