কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আরেক নেতা সুখবর পেয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়ার পর বিএনপি নেতা মো. শামছুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঝালকাঠি জেলাধীন কাঠালীয়া উপজেলার অন্তর্গত ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামছুল আলমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সুখবর পান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ আলীর স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীককে সমর্থন করায় বিএনপি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনঃপ্রদান করেছে।

এতে আরও জানানো হয়, দলের শৃঙ্খলা ও নিয়ম অনুযায়ী পদ পুনঃপ্রদান করা হয়েছে এবং মোহাম্মদ আলী এখন পুনরায় দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১০

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৩

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৪

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৫

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৮

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

২০
X