কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর ঘটনা সমগ্র জাতিকে ব্যথিত করেছে : জমিয়ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে সংঘটিত কিশোরী 'ধর্ষণ' ও হত্যার ঘটনাকে সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা। তারা বলেন, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতিকেই ব্যথিত করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত হতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা যায়।

তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে সরকার ও প্রশাসনের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

নেতৃদ্বয় নিহত শিশুর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X