কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক খাতে বেতন-বোনাস নিয়ে উদ্বেগ কাটাতে হবে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলনের লোগো | গ্রাফিক্স : কালবেলা

‘ঈদ ঘনিয়ে এলে দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়’— এমন উদ্বেগ প্রকাশ করে সময়মতো পাওনা পরিশোধের জোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে বলেন, দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস নিয়ে প্রতি বছরই নানা টালবাহানা তৈরি হয়। অথচ শ্রমিকদের পরিশ্রমেই পোশাকখাত আজ দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তাই শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ধরনের ছলচাতুরী না করে সময়মতো বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, পোশাকখাতের অধিকাংশ মালিক ধনকুবের হিসেবে পরিচিত। শ্রমিকদের ঘামেই তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই শ্রমিকদের ঈদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের মনোভাব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ঈদ এলেই শ্রমিকে বকেয়া বেতন ও বোনাস নিয়ে রাষ্ট্রকে মালিকপক্ষের সঙ্গে বসতে হয়। তারা নানা দাবি উত্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে সরকার বাধ্য হয়ে তা মেনেও নেয়।

মাওলানা আতাউর রহমান বলেন, এবারও নগদ প্রণোদনার দাবি তুলেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। দেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাত যদি শ্রমিকদের ঈদ আনন্দকে পুঁজি করে নিজেদের স্বার্থ আদায়ের প্রবণতা দেখায়, তা কোনো শুভলক্ষণ নয়।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বিশ রোজার মধ্যে সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ পরিশোধ করার আহ্বান জানাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের যৌথ দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X