কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে যে বার্তা দিলেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

হাসপাতালের বেডে মাহমুদা মিতু । ছবি : সংগৃহীত
হাসপাতালের বেডে মাহমুদা মিতু । ছবি : সংগৃহীত

হাসপাতালে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর নিজের শারীরিক অবস্থা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পোস্টে তিনি লেখেন, ‘মৃত্যুর মুখে দাঁড়ালে আয়ু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ। টানা আট দিন প্রায় মৃত্যুর সঙ্গে লড়েছি।’

তিনি জানান, চিকিৎসার নানা জটিলতায় শরীরের ওপর ধকল গেছে। একাধিকবার ক্যানোলা দেওয়ায় হাতে আর জায়গা না থাকায় শেষ পর্যন্ত শিশুদের ব্যবহৃত ক্যানোলা দিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শারীরিক অবস্থা তুলে ধরার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ আসনের উন্নয়ন নিয়েও কথা বলেন এই এনসিপি নেত্রী। বিষয়টি নিয়ে তিনি বলেন, প্রতি মসজিদ মন্দির ২ লাখ করে পাবে, তবে যত নাম দিয়েছিলাম সবগুলো আসেনি। যারা বরাদ্দ পাননি মন খারাপ না করার অনুরোধ রইল। আমি যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না। কিন্তু আপনাদের ভালোবাসার লোভ, আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে। কারণ, আমি জানি এই কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। যারা দুর্নীতি করে আপনাদের হক নষ্ট করবে তারা টিকবে না।

ডা. মাহমুদা মিতু আরও জানান, এলাকার রাস্তাঘাট উন্নয়নে ১১৩ কোটি টাকার বরাদ্দ অনুমোদন হয়েছে। এ কাজ যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, ‘আমার অঞ্চলের মানুষের এক পয়সা হক নষ্ট হতে দেব না। ক্ষমতার লোভ নেই, তবে মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে।’

সবশেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X