কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের প্রথম অধিবেশনে যে কারণে আবেগাপ্লুত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ | ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সংসদ গঠিত হওয়ার পর সবচেয়ে বেশি খুশি হতেন দেশনেত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে খালেদা জিয়ার শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে দাঁড়িয়ে তার বারবার মনে পড়ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তিনি বলেন, এই সংসদ গঠনের পর সবচেয়ে বেশি আনন্দিত হতেন খালেদা জিয়া, কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ৪৫ বছরেরও বেশি সময় তিনি খালেদা জিয়ার স্নেহের ছায়ায় সহকর্মী, কর্মী, সংসদ সদস্য, কখনো মন্ত্রী আবার কখনো দলের নেতা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, অনেক আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের কথা বলা হলেও খালেদা জিয়ার ত্যাগের সঙ্গে বিশ্বের কোনো ত্যাগের তুলনা করা যায় না।

তিনি আরও বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তখনই তিনি ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত হন। তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবেও পরিচিতি পান। পরবর্তীতে ১৯৯১ সালে তার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। তার সময়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এবং নারী শিক্ষার অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।

খালেদা জিয়াকে ‘অপরাজিতা’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এ রকম নজির খুবই বিরল। যতবার, যে আসনেই তিনি নির্বাচন করেছেন, ততবারই তিনি বিজয়ী হয়েছেন। তিনি ছিলেন আপসহীন দেশনেত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র যার হাত ধরে পুনরুদ্ধার হয়েছে, সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে নজিরবিহীন ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন খালেদা জিয়া। এ কারণেই তিনি দেশনেত্রী ও গণতন্ত্রের মায়ের মর্যাদা পেয়েছেন।

তিনি বলেন, আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আছেন—বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন মানুষ তাকে স্মরণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের ভিত্তিতেই বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন—সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীনতার ভিত্তিতে—সেই বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X