কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত

সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও খাল পুনঃখনন শুরু করেছি।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

উপস্থিত লোকদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের হাতে ভোটের সময় লাগানো দাগ মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন।’

তিনি বলেন, ‘উপজেলার সব ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণসহ আগামী ৪ মাসে নান্দাইলে ৬০টি রাস্তা পাকাকরণ করা হবে। ইতোমধ্যে নান্দাইলের কাঁচা রাস্তাগুলোর তালিকা করা হয়েছে, খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন করা হবে।’

দোয়া ও ইফতার মাহফিলের আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খানে আফজাল প্রিন্স প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X