কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে সরকার শোষণ করছে : চরমোনাই পীর

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে সরকার জাতিকে শোষণ করছে। জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সর্বত্র দলীয়করণ ও দুর্নীতির মহোৎসব চলছে। ধর্মনিরপেক্ষতার কথা বলে সরকার ধর্মহীনতার দিকে জাতিকে ঠেলে দিচ্ছে। সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, জীবনবাজি রেখে যারা দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের চোখে পানি। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

রোববার (১ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের ২০২৩-২০২৫ সেশনের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, সহসভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি জেনারেল মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সহপ্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ফারুক হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সহঅর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আছমত আলী, সহদপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা পিএম শাহজাহান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুক্তিযোদ্ধা নূরু মিয়া, সহশিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, মুক্তিযোদ্ধা কল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, সহমুক্তিযোদ্ধা কল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা আইনুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্মবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. তানজির মাস্টার, আইনবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হাজি আহমদ অলী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মণ্ডল, মহিলাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হাজি মো. রুহুল আমিন খান, সদস্য ক্যাপ্টেন অব. আবুল হাসেম খান, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X