কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

দনিয়া ৬১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে কথা বলেন তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা
দনিয়া ৬১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে কথা বলেন তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা

ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই আমি রাজনীতি করি। প্রতিশোধ নয়, ঐক্য ও ন্যায়ের ভিত্তিতেই আমরা একটি নিরাপদ ও মানবিক এলাকা গড়ে তুলব।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর দনিয়া ৬১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, বিগত বছরগুলোতে দেশের আলেম সমাজ, মসজিদের ইমাম ও খতিবদের উপর যে নিপীড়ন চালানো হয়েছে তা নজিরবিহীন। মসজিদের খুতবার বক্তব্য পর্যন্ত সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যারা মানেনি তাদের চাকরিচ্যুত, মামলা ও কারাবরণ করতে হয়েছে।

তানভীর আহমেদ রবিন আবেগঘন কণ্ঠে বলেন, আমি শৈশবে নিজ হাতে বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। আমার বাবা জেলে থাকা অবস্থায়ও তিনি আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। সেই মমতা, সাহস ও নেতৃত্বই আমাকে রাজনীতিতে এনেছে। এত নির্যাতনের পরও খালেদা জিয়া কখনো প্রতিশোধের রাজনীতি করেননি; বরং তিনি জাতিকে ঐক্যের পথে ডাক দিয়েছেন।

সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অঙ্গীকার করে রবিন বলেন, আমার দলের কোনো নেতা বা কর্মী যদি সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংকে আশ্রয় দেয় তাকে প্রথমেই আইনের আওতায় আনা হবে। কেউই ছাড় পাবে না।

তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

নাগরিক সুবিধা ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ ঢাকা-৪ এলাকার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে রবিন বলেন, পানি নিষ্কাশনের অভাব জলাবদ্ধতা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি রাস্তার বাতি ও স্বাস্থ্যসেবার সংকট- এসব সমাধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে একটি যৌথ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, আমাদের সন্তানদের খেলাধুলার জন্য মাঠ নেই, কবর দেওয়ার জন্য জায়গা নেই। সরকারি জমি উদ্ধার করে সেখানে মাঠ, কবরস্থান, কমিউনিটি সেন্টার ও স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলব।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে রবিন বলেন, এই ৩১ দফা শুধু রাজনীতি নয়, এটি মানুষের অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তার রূপরেখা।

এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে তিনি জানান, Google Play Store-এ ‘Tanvir Ahmed Robin’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যেখানে নাগরিকরা সরাসরি অভিযোগ, পরামর্শ ও তথ্য পাঠাতে পারবেন পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন।

রবিন বিএনপি সরকারের সময় প্রতিষ্ঠিত শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের কথা স্মরণ করেন, যার মধ্যে রয়েছে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল, ডেমরা কলেজ, শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল।

তিনি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আন্দোলনে শহীদদের এবং অসুস্থ মুরুব্বিদের জন্য দোয়া চান। তিনি বলেন, আমি এই এলাকার মাটি দিয়েই তৈরি। এই এলাকার মানুষের সেবা করেই এখানেই জীবন শেষ করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী জুম্মুন মিয়া, ৬১ নং ওয়ার্ড বিএনপির হাজী মোহাম্মদ শাহ আলম, সদস্য সচিব হাজী মোহাম্মদ মাসুদ আলী সহ স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X