কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:১৬ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

পৌর আমির গ্রেপ্তার, কড়া প্রতিক্রিয়া জানাল জামায়াত 

জামায়াতের লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স
জামায়াতের লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে এ দাবি জানান।

মাওলানা আবদুল হালিম বলেন, ২০১৩ ও ২০১৪ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও পুলিশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বর্তমান সরকারের আমলে একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করার ঘটনা দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতের নেতাকর্মীদের এভাবে হয়রানি করা ন্যায়বিচারের পরিপন্থি। ফ্যাসিবাদ আমলের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ আক্রমণে নিহত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন পুলিশ প্রশাসন উল্টোভাবে সেই সময়কার শহীদের পিতাসহ জামায়াত নেতা সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা করেছিল। পাটগ্রামের পুলিশ আজ দুপুরে জামায়াত নেতা সোহেল রানাকে বর্তমান ক্ষমতাসীন দলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে গ্রেপ্তার করেছে।

জামায়াতের এ নেতা বলেন, গত ২২ মার্চ রাত আটটার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্রশিবিরের কর্মী মো. সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মক আহত করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে উল্টো পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারাত্মকভাবে আহত সাকিবকে গ্রেপ্তার করে। তার পিতাসহ কয়েকজন থানায় মামলা করতে গেলে তাদেরও গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ কতটা দলীয় লেজুড়বৃত্তি করলে এমন ঘটনা ঘটতে পারে, তা সহজেই অনুমেয়। এই ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মাওলানা আবদুল হালিম বলেন, আমি অবিলম্বে সোহেল রানার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আওয়ামী ফ্যাসিস্ট আমলের মতো রাজনৈতিক হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থেকে দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X