কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় রাজনীতিতে দীর্ঘ ১৭ বছর সক্রিয় থাকার পরও নির্বাচনের আগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

কেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এর সঠিক কারণ জানা নেই। কেবল যারা মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তারা এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারবেন।

তিনি বলেন, আপনি শুরুতে একটি প্রশ্ন করেছিলেন যে আপনি তো অলমোস্ট একাই বিএনপিকে ১৭ বছর মিডিয়াতে অন্তত বাঁচিয়ে রেখেছিলেন। হয়তো অতি আবেগীয় সিদ্ধান্ত ছিল। যেটা একই সঙ্গে বিভিন্ন মানুষকে বিরক্তও করেছে। যাদের বিপক্ষে বলেছি তাদেরও হয়তো একসময় এই ভারটা অসহ্য মনে হয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অনেক ওয়াইজ অ্যাক্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা সবসময় তাকে এভাবেই দেখি। বিএনপির জন্য কারা কাজ করেছেন তা তিনি জানেন। তাই তার বহিষ্কারের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রীই ভালোভাবে বলতে পারবেন বলে মন্তব্য করেন রুমিন।

বহিষ্কারের খবর কীভাবে পেয়েছিলেন জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, তিনি প্রথমে সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তিনি জানান, যেদিন খালেদা জিয়া ভোরে মারা যান, সেদিনই বিকেলে তিনি নিজের বহিষ্কারের খবর দেখেন। শোকের সময় সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতেও দল এই সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X