কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাদিক কায়েমের স্ক্রিনশট ফাঁস ইস্যুতে ছাত্রদল সভাপতির বিস্ফোরক মন্তব্য

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম | ছবি : সংগৃহীত
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম | ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরোনো একটি টেক্সটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এবার এ ইস্যুতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাতে গোলাম রাব্বানীর সঙ্গে লবিং করতে এসএমএস প্রেরণ করেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে লিখেন, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদে বসার আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখেন সাদিক কায়েম।

বুধবার (২৫ মার্চ) তার ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এমন সব মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।

পোস্টে তিনি লিখেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সাধারণ সম্পাদককে লবিং করতে ব্যস্ত হয়ে এসএমএস প্রেরণ করেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম।

ছাত্রদল সভাপতি লিখেন, অথচ ৫ আগস্টের পর থেকে সেই একই কর্মী (সাদিক কায়েম) আজ দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনাচ্ছে, যা কেবল বিভ্রান্তিকর এবং প্রহসনের দায়বোধ সৃষ্টিকারী।

উল্লেখ্য, বুধবার সোসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের ওই পোস্টের কমেন্টে স্ক্রিনশটে গোলাম রাব্বানী লিখেছেন, ‘যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম নাহ।’

স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন সাদিক কায়েম।

৩ আগস্ট রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ‘ভার্সিটির ছোট ভাই পরিচয় দেন। ৩১ আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে, এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X