কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দলের এমপির দাবিতে স্পিকার নিজেই করলেন সুপারিশ

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। ছবি : ভিডিও থেকে নেওয়া
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। ছবি : ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের বক্তব্যকে কেন্দ্র করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় এই এমপির বিভিন্ন দাবি ও প্রস্তাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি সুপারিশ করেন।

এদিন নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যে মোহাম্মদ আবুল হাসান তার নির্বাচনী এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানাইঘাট ও জকিগঞ্জকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে তুলে ধরেন।

এমপির বক্তব্য শুনে স্পিকার আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি একাত্তরের স্মৃতিচারণ করে আটগ্রাম, চারিগ্রামসহ বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন এবং জানান, এসব এলাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতিও তুলে ধরেন তিনি।

বক্তব্যের গুরুত্ব বিবেচনায় স্পিকার সিলেট-৫ আসনের এমপিকে অতিরিক্ত তিন মিনিট সময় প্রদান করেন।

মোহাম্মদ আবুল হাসান তার বক্তব্যে সিলেট-৫ আসনের সাবেক এমপি মাওলানা উবাইদুল হক উজিরপুরী, হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফি এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে শাপলা চত্বরের গণহত্যা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের স্মরণ করে বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়েই দেশের প্রথম অঞ্চল হিসেবে হানাদারমুক্ত হয়েছিল। কানাইঘাট ও জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংরক্ষণে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

এমপি জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার জোর দাবি জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জকিগঞ্জ মুক্ত হয় এবং পরদিন ২২ নভেম্বর তাঁর ও মেজর হাফিজদের নেতৃত্বে কানাইঘাট শত্রুমুক্ত হয়।

এ ছাড়া তিনি দুই উপজেলার অন্যতম প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনকে চিহ্নিত করেন। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে জকিগঞ্জের শেওলা সড়ক ও কানাইঘাটের বোরহানউদ্দিন সড়কের দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি দুই উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনের দাবি জানান।

এমপির মোট আট মিনিটের বক্তব্য শেষে স্পিকার সংসদে উপস্থিত সড়ক পরিবহনমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা জকিগঞ্জের প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমিই সুপারিশ করছি। ধন্যবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১০

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১২

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৩

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৪

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৬

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৭

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৮

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৯

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

২০
X