কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভুল সময়ে দাঁড়ালেন জামায়াত এমপি, আমিরও বললেন কনফিউশনে পড়েছি

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

সংসদে বিল পাসের এক পর্যায়ে ভুল সময়ে ফ্লোর নেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. সাইফুল আলম। পরে বিলটি নিয়ে কফিউশনের কথা জানান দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ১৩তম দিনে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করছিলেন।

‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাসের সময় হঠাৎ সংসদে দাঁড়িয়ে ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ সংরক্ষণের পক্ষে কথা বলতে চান ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. সাইফুল আলম।

‘আমানত সুরক্ষা বিল, ২০২৬ অবিলম্বে সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। স্পিকার এই প্রস্তাবের পক্ষে হ্যাঁ, না ভোটে দেওয়ার পর জামায়াতের এই সংসদ সদস্য দাঁড়িয়ে যান। তখন স্পিকার বলেন, মাননীয় সংসদ সদস্য আপনি কিসের ওপরে, কোন বিলের ওপর আপত্তি দিতে চান?

তখন সংসদে দাঁড়িয়ে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. সাইফুল আলম বলেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫ সংরক্ষণের পক্ষে কথা বলতে চাচ্ছিলাম। তখন স্পিকার বলেন, এটি তো উত্থাপন করা হয়নি। এই নামে তো কোনো বিল নেই এখন।

এ সময় স্পিকার আরও বলেন, ও মাই গড! মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচিতে আপনি বাধা দিচ্ছেন।

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জুমার নামাজের পর সংসদ সদস্যদের আপ্যায়নের আমন্ত্রণ জানানোর পর সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা প্রথমে যেটা পেয়েছিলাম সেখানে ব্যাংক রেজুলেশন আইন ছিল। সেটা কি আলাদাভাবে আসবে নাকি আমরা কনফিউশনে পড়ে গেছি। ওখানে আমাদের কথা আছে। তখন স্পিকার বলেন, বিলটা পরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X