কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা না পারলেও সংসদে যাচ্ছেন তার স্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামী পরাজিত হলেও সংরক্ষিত নারী আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন স্ত্রী; এমন ঘটনাই ঘটেছে ময়মনসিংহ জেলায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান সংসদ নির্বাচনে হেরে গেলেও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী দলটির মনোনয়ন পেয়ে এবার সংসদ সদস্য হওয়ার পথে।

এবারের জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু পেয়েছিলেন এক লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান পান এক লাখ ৮৭৬ ভোট।

সেই নির্বাচনে জামায়াত নেতা মতিউর পরাজিত হলেও সংরক্ষিত নারী আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন তার সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।

রাজনৈতিক জীবনে মুন্নীর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীকালে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন।

এছাড়া তিনি মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্রের (মাসুক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ল’ইয়ার্স কাউন্সিলের (মহিলা শাখা) সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) শাসনামলে কঠিন সময়ে দলের জন্য বিশেষ অবদান রাখায় মনোনয়ন বোর্ড মুন্নীর ওপর আস্থা রেখেছে।

এ বিষয়ে মতিউর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর পরিচয় দেখে মনোনয়ন দেয় না। দল সবসময় ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করে। মুন্নীকে পরিশ্রমী, ত্যাগী ও যোগ্য মনে করেই মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল আমার ওপর আস্থা রেখেই আমাকে মনোনীত করেছে। আল্লাহ চাইলে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য হয়ে দেশের অবহেলিত নারী সমাজকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব।

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X