কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতি ও ড. কে এম আই মন্টি সাধারণ সম্পাদক হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহসভাপতি জাহেদুল হক শামীম (নোয়াখালী), সহসভাপতি মো. জাকির হোসেন (ঢাকা), শরিফুল ইসলাম মিলন (ঢাকা), গোলাম মোস্তফা রঞ্জু (নীলফামারী), মোনাফ মুকুল (দিনাজপুর), আবু সাদাত মো. জাকির (কুড়িগ্রাম), সোয়েব হাসান (বগুড়া), ওবায়দুর রহমান অটল (নারায়ণগঞ্জ), রিয়েল রোমান (ঢাকা), মাশফিকুল হক জয় (লক্ষ্মীপুর), মো. ইফতেখায়রুল আলম নাঈম লস্কর (ফরিদপুর) প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আব্দুল্লাহ আল মামুন (রাজবাড়ী), সাংগঠনিক সম্পাদক এ.বি.এম হেলাল উদ্দিন (ঢাকা)।

এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, খুলনা, ফরিদপুর, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের জন্য পৃথক সহসাংগঠনিক সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থ, দপ্তর, প্রচার, আন্তর্জাতিক, আইন, শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পুরানা পল্টনে অবস্থিত এবং কমিটির অনুমোদন কপি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X