কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আফতাবনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা

রাজধানীর আফতাবনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল।

বুধবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার তিতাস থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

র‌্যাব সূত্র জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরমধ্যে রাজধানী মিরপুর মডেল থানায় ১টি ও কদমতলী থানায় একটি বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলা রয়েছে। এ ছাড়া কুমিল্লার তিতাস থানায় হত্যাসহ আরও ৬টি মামলা রয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘মূলত অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। এর আগে তিনি আত্মগোপনে কেরানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে ছিলেন। সেখানেও অভিযান চালিয়েছিলাম। কিন্তু অভিযান সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ওই ছাত্রলীগ নেতা নামপরিচয় গোপন করে আফতাবনগরে বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। সেখান থেকে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X