কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

মে দিবসে ঢাকায় শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মে দিবসে ঢাকায় শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
মে দিবসে ঢাকায় শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১লা মে ঢাকায় বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এরই মধ্যে মে দিবসের কর্মসূচি ঘিরে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে শ্রমিক দল।

পরে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী ১ মে ঢাকায় সমাবেশ করবে শ্রমিক দল। এটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে সংগঠনটি আশা প্রকাশ করছে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের যত শ্রমিক আছেন তাদের মধ্য থেকে একভাগ শ্রমিককেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি দুই ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক সমাবেশ সফল হবে।

এ সময় তিনি জানান, আগামী ১ মে বিকেল আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসটি শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে। অধিকারহারা মানুষ মহান মে দিবসে উদ্দীপ্ত হয়।

তিনি আরও বলেন, আমরা আশা করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের পহেলা মে যে সমাবেশ, সেটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক দল নেতা কাজী আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য-সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X