কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে বিভিন্নভাবে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে : মির্জা ফখরুল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না।

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে-জামায়াত আমীরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি (জামায়াত আমীর) ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না। দেশি ও বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমীরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি— নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। একটি মহল আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না— সেটি আমাদের চিন্তা করতে হবে, দেশবাসীকেও চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটিও আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, অতীত ইতিহাস বিবেচনায় জনগণ ইতোমধ্যেই ওই দলকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আগামী শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। ওইদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টা ৩০ মিনিটে এই সমাবেশ শুরু হবে। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দলীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। ঢাকায় এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে নিখোঁজ হন সেই বৃদ্ধ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল সৌদি আরব

স্বেচ্ছায় রক্তদান করবে ইউএস বাংলার কর্মীরা

বাজেট ২০২৬-২৭ / শিক্ষা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত, কারিকুলামে যুক্ত হচ্ছে তৃতীয় ভাষা

বিকেলে সংসদে উপস্থাপন / মন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ, অতীতে আকার কত ছিল

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দায়িত্ব নিলেন পবিপ্রবির নতুন ভিসি

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

১০

আম খেয়ে প্রাণ গেল এক নারীর

১১

নতুন পে-স্কেল / ​​​​​​​বাড়তি বরাদ্দ নেই বাজেটে, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ

১২

কেন হলুদ জার্সি পরে খেলে ব্রাজিল?

১৩

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

১৪

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

১৫

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

১৬

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

১৭

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

১৮

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

১৯

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

২০
X