কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এটাই এনসিপির মূল বসন্ত, দেখা হবে শিগগিরই’

হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি কার্ড শেয়ার করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৩ মে) বেলা ৩টা ৪৮ মিনিটে দেওয়া ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘এটাই এনসিপির মূল বসন্ত। অভিনন্দন ঝিনাইদহ এনসিপি ইউনিট। দেখা হবে শিগগিরই।’

এর আগে শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। তবে এনসিপির বিরুদ্ধে করা মামলার বাকি ২১ আসামির নাম জানা যায়নি।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদীর ওপর হামলা চালান। দেশি অস্ত্রশস্ত্র দিয়ে বাদীর ওপর এনসিপি নেতাকর্মীরা হামলা করেন এবং হত্যার হুমকি দেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। ঝিনাইদহ সদর থানার মামলা নং-৪৩। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান নেন তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১০-১১৫ জনকে আসামি করে মামলা করে রাত ১০টার দিকে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১১

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১২

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৩

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৪

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০
X