কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতার পথ বিএনপিই বন্ধ করেছে : কাদের 

ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে সমঝোতার পথ বিএনপিই ব্লক (বন্ধ) করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে একটি হোটেলে আওয়ামী লীগের সঙ্গে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত এই বৈঠক চলে।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেননি বলে তাদের কথায় সেটাই মনে হয়েছে। আমরা বলেছি সমঝোতার পথ বিএনপি বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে, তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা বাতিল বিষয়কে সামনে নিয়ে এসে, সংসদ বিলুপ্ত করার দাবি করে তারা সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।

এ বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই প্রতিনিধি দলটি আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে। প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। এর পর আগামী ১০ অক্টোবর বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X