কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:০৩ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের ঢাকায় এনে নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে নাশকতার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ শীর্ষক এ অনুষ্ঠানের মাধ্যমে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা বা আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার। বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে রাজধানীতে জমায়েত করছে। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে গণবিপ্লবের চিন্তা করছে। দেশে অরাজকতা করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণের শান্তি নষ্ট করছে। আওয়ামী সরকারকে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগ সরকার তাদের নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বিদেশিদের কথায় সংবিধানের কোনো পরিবর্তন হবে না। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক সুজাত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা আহমেদসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X