কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:০০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

বুধবার ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে বিএনপিকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেন, আন্দোলন বা ষড়যন্ত্র করে নয়। সরকার পরিবর্তন করতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন সেখানে নির্বাচনে আসবেন। দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, জয়যুক্ত হলে আপনারা সেখানে যাবেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও আগে ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন—তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ হত্যা করেছে, মানুষ পুড়িয়েছে। সেটাই আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে, হয়তো তারা সেখানেই যেতে পারে। আমরা মনে করি, তারা এই ধরনের একবার ভুল করেছেন, আবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।'

বিএনপির গণসমাবেশে ১০ লাখ মানুষ অবস্থান করবে—এমন গোয়েন্দা তথ্য আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা শুনেছি। বিএনপি নেতারা যেভাবে বলছেন, এগুলোর ওপর ভিত্তি করেই হয়তো এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশৃঙ্খলা রোধে প্রস্তুত আছে সরকার; কী ধরনের প্রস্তুতি আছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ দেশের জনগণ কোনো অন্যায়, কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই এ দেশের জনগণই এর জবাব দিয়ে দেবে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X