কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
একদফা আন্দোলন

ঢাকায় বিএনপির গণসমাবেশ বুধবার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণসমাবেশটি মহাসমাবেশের আদলে অনুষ্ঠিত হবে। বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বুধবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ করবে। এতে বক্তব্য রাখবেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রমুখ।

‘১২ দলীয় জোট’ বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে জনসমাবেশ করবে। এতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বিশেষ অতিথির বক্তব্য দেবেন। এ ছাড়া ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বিকেল ৩টায় পুরানা পল্টন সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে। জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এতে সভাপতিত্ব করবেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। এদিকে লেবার পার্টি বেলা ১১টায় পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে সমাবেশ করবে। এতে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রধান অতিথি থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১০

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১১

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১২

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৩

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৪

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৫

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৬

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৭

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৮

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৯

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

২০
X