কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বাতিলের দাবিতে নয়াপল্টনে রিকশা মিছিল

সরকার পদত্যাগ ও তপশিল বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের রিকশা মিছিল। ছবি : কালবেলা
সরকার পদত্যাগ ও তপশিল বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের রিকশা মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও ‘একতরফা’ তপশিল বাতিলের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে রিকশাওয়ালারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এদিন দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালিটি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।

এদিকে শোভাযাত্রা ঘিরে বেলা ১১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এখন বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মিছিল করছেন। মিছিল থেকে একতরফা নির্বাচনের তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপির এই র‌্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৫০ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১০

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১১

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১২

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৩

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৪

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৬

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৭

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৮

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৯

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

২০
X