কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা

হেফাজতের সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা।
হেফাজতের সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা।

আগামী বুধবার সকাল ৯টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলন সফল করার লক্ষ্যে আজ রোববার সকাল ৮টা থেকে সাভারের দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে বৃহত্তর সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের উলামায়ে কেরাম ও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

দুপুর ২টায় গাজীপুর ও বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম ও প্রতিনিধিদের সাথে জামিয়া বাবুস সালাম মাদরাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

বাদ আসর বৃহত্তর মোহাম্মদপুরের উলামায়ে কেরাম ও প্রতিনিধিদের সাথে জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপদেষ্টা মাওলানা আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, আহূত হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা রাজধানী ঢাকাকে ১০টি জোনে ভাগ করে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বত্র আশানুরূপ সাড়া পেয়েছি। আমরা আশাবাদী, আগামী ২৫ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠতিব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে উলামায়ে কেরাম স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করবেন। আমরা ওই সম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের উলামা কেরামকে উদাত্ত আহ্বান জানান।

এ সময় বিভিন্ন জোনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মাসঊদুল করীম, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি আনিসুর রহমান, মুফতি কামাল উদ্দিন, মাওলানা মুহিউদ্দিন মাসুম, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাঈদ নূর, মাওলানা আব্দুল্লাহ, মুফতি মাহমুদুর রহমান, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি উমর ফারুক, মাওলানা আলী আকবার, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা শাহেদ জাহেরি, মুফতি আলী আকরাম, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X