কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:১৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল সফলে এবার গুলশানে রিজভী-টুকুর নেতৃত্বে মিছিল

বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতাল সফলে গুলশানে রিজভী-টুকুর নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা
বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতাল সফলে গুলশানে রিজভী-টুকুর নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা

বিএনপির চলমান সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। রোববার (২৯ অক্টোবর) দুপুরে নর্দা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। এরপর কোকোকোলা হয়ে নতুনবাজার আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় রিজভী বলেন, অন্যায়ভাবে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড, পুলিশ হত্যা সরকারের নীল নকশার অংশ।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চলমান আন্দোলনে এই সরকারের পতনের মধ্য দিয়ে যুবদল নেতা শামীম মোল্লাসহ সব নেতাকর্মীর গুম-খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহঅর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল নেতা মো. বাবুল হোসেন মীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X