কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পতনের দিন গণনা শুরু হয়েছে : রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন গণনা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের মুক্তিকামী জনতা এই সরকারের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে জনবিচ্ছিন্ন ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির-বেপরোয়া হয়ে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ের বিষাদের সুর বাজছে এখন।

শনিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপি নেতা রিজভী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা উদ্ভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। তাদের অসংলগ্ন কথাবার্তা আর ক্রমাগত হুমকি যেন আর্তচিৎকার, অতিরিক্ত উৎকণ্ঠা, মানসিক চাপ ও উদ্বেগে সরকার তালগোল পাকিয়ে ফেলছে। ফলে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনপূর্ব সময়ের মতো একই কায়দায় বিএনপির নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও গায়েবি মামলা বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে। পাইকারি হারে সারা দেশে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। রাত নামলেই আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের তাণ্ডব চলছে প্রতিটি জনপদে। বিএনপি নেতাকর্মীর ঘুম কেড়ে নেওয়া হয়েছে, তারা কেউ বাড়িতে অবস্থান করতে পারছেন না।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন, তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখার জন্য বহুমাত্রিক নীলনকশা করছে। রাজারবাগ-বেইলি রোড-গণভবনকে কাশিমবাজার কুঠিতে পরিণত করা হয়েছে। আমরা খবর পাচ্ছি, প্রতিদিন সেখানে বিরোধী দল-মত নিশ্চিহ্ন করে ভোট ডাকাতি সফল করার কলাকৌশল নিয়ে বৈঠক চলছে। পুলিশে এবং প্রশাসনে রাজনৈতিক রদবদল চলছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সামনে অনেক বড় সংকট আসছে। সেই সংকট মোকাবিলা করতে ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী সরকার গায়ের জোরে সবকিছু করতে গিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। এখন কিছুই সামাল দিতে পারছে না। ডলার সংকটে যখন দেশের জনগণ উদ্বিগ্ন, এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সম্পূর্ণ রেমিট্যান্সের ওপর নির্ভর করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বক্তব্য-মন্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে চিন্তার উদ্রেক করেছে। আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। শেখ হাসিনা কী কারণে আমেরিকা সম্পর্কে ঘৃণা ছড়াচ্ছেন, এটি কারও কাছে বোধগম্য নয়। তার প্রতিহিংসামূলক কথাবার্তায় বাংলাদশের স্বার্থ যে ক্ষুণ্ন হচ্ছে, এটি অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, ক্ষমতাসীনরা তাদের নিজেদের প্রহসনের নির্বাচনেও স্বস্তি পায় না। উচ্চ আদালত হিরো আলমের প্রার্থিতা বৈধতার রায় দিলেও নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন সরকারের ইশারায় আলমের প্রার্থিতা বাতিল করেছে। এই তামাশার নির্বাচনের মধ্যেও সরকারের অনৈতিক চাপ দৃশ্যমান। এরা গণতন্ত্রের সব স্বীকৃত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১০

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৩

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৪

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৫

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৬

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৭

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৮

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৯

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

২০
X