কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্য অর্জন পর্যন্ত আন্দোলন চলবে : রিজভী

রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

গণতন্ত্র ফেরানোর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশব্যাপী তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বুধবার (৮ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দল যে কর্মসূচি দেবে আমাদের নেতাকর্মীরা সেই কর্মসূচি পালন করবে। আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই, এর মাঝ দিয়ে আমাদের যাওয়ার কোনো পথ নাই। নিয়ে যেতে পারে কারাগারে, আমাদের নানাভাবে আঘাত করতে পারে, আমাদের অত্যাচার-নির্যাতন করতে পারে। আমরা সব কিছু বরণ করে এই উদ্বেল অভিযাত্রা অব্যাহত থাকবে গণতন্ত্র না ফেরানো পর্যন্ত।

ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব এর সদস্য সচিব আল-আমীনকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে অভিযোগ করে রিজভী বলেন, আমাদের একজন বলিষ্ট ছাত্রনেতা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্য সচিব আল আমীনকে এখন কোথায় রেখেছে, কীভাবে আছে আমরা তা জানি না। এ পরিস্থিতি প্রতিনিয়ত প্রতিদিন শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের গোয়েন্দারা এই কাজগুলো করছে। এটি একটি সামগ্রিক নৈরাজ্য, ভীতির পরিবেশ তৈরি করা অর্থাৎ বিএনপির নেতা-কর্মীরা যাতে রাস্তায় না নামে। কিন্তু তারা (সরকার) সেটাতে ব্যর্থ হবে। সব ধরনের প্রতিকূলতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বহন করে নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে, রাজপথে তারা দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্যে গণতন্ত্র ফিরে আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন ফিরে না আসে, ফিরে না আসে মানুষের অধিকার, যতক্ষণ পর্যন্ত না মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম, এই আন্দোলন অব্যাহত থাকবে।

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশিল্পে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলরত শ্রমিকদের ওপর পুলিশ হামলায় এক নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণতান্ত্রিক শক্তির ওপর যেভাবে আক্রমণ করানো হচ্ছে, রক্ত ঝড়ানো হচ্ছে, তাতে সরকারের আসকারা পেয়ে আরও উৎসাহিত হচ্ছে তারা। আজকে একজন নারী শ্রমিককে কত দুঃখ নিয়ে ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অবরোধ কর্মসূচিতে ৫১৫ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, ১৮টি মামলায় ১ হাজার ৯২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ১২ হাজার ৪৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও ৫৭৯ অধিক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রিজভী।

তিনি বলেন, এত নিপীড়ন-নির্যাতন-নাশকতা সৃষ্টির মতো পরিস্থিতির মধ্য দিয়ে আজ অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে, কর্মসূচি সাফল্যমণ্ডিত হয়েছে। সারা দেশে কোনো দূরপাল্লার গাড়ি ছাড়েনি। যাত্রী পাওয়া যায়নি বলে গাড়ি ছাড়েনি। অর্থাৎ এই কর্মসূচিতে মানুষের জনসমর্থন রয়েছে। আজকে সন্ধ্যা-রাত্রি, আগামীকাল দিন-রাত্রিতেও অবরোধ কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X