কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:১১ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

শান্তিনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

শান্তিনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
শান্তিনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা টানা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শান্তিনগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে মিছিল বের হয়।

এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি আক্তার হোসেন, মাহাবুবুর রহমান, মোহাম্মদ শরিফসহ অন্যান্য নেতারা। উপস্থিত নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অতীতের মতোই মাঠে আছি। আগামীতে যেকোনো কঠোর আন্দোলন রাজপথে থেকে সর্বাত্মকভাবে সফল করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা-হত্যা, শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তিসহ বিএনপির একদফা দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ অন্যান্য সমমনা দল ও জোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১০

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১২

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৪

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৬

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৭

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৮

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৯

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

২০
X