কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

গণগ্রেপ্তার করে সরকার শান্তিতে থাকতে পারবে না : ১২ দলীয় জোট

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা। ছবি : কালবেলা

ঢাকাসহ সারা দেশে গভীর রাতে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও বাসাবাড়িতে অভিযানকে স্বৈরশাসকের চূড়ান্ত পতনের ইঙ্গিত উল্লেখ করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, সরকার বাহাদুর গণগ্রেপ্তার করে গণভবনে শান্তিতে থাকতে বা ঘুমাতে পারবেন না। মনে রাখবেন আমরা আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ হবে আমাদের ঘরবাড়ি এবং কারাগার হবে আমাদের ঠিকানা। কিন্তু ১২ দলীয় জোট কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

জোট নেতারা দেশের সর্বস্তরের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জনগণের মালিকানা আমরা আর বিদেশি কৃতদাস সরকারের হাতে তুলে দিতে পারি না। তাই জনগণের এবারের শ্লোগান ‘আমরা শেখ হাসিনাকে চাই না- আমরা বাঁচতে চাই। আমরা স্বৈরশাসক চাই না- আমরা গণতন্ত্র চাই এবং আমরা আমাদের ভোটাধিকার চাই।’

নেতারা বলেন, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ বিএনপি, জামায়াতের বন্দি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিন অন্যথায় পতনের চূড়ান্ত আওয়াজ গণভবনে পৌঁছাবে।

এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, জাহিদুর রহমান, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শামসুল আহাদ, আবুল মনসুর, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, আতাউর রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, সভাপতি দক্ষিণ মো. ফাহিম হোসাইন, ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X