কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির ‘উপরে বাঘ, নিচে কুমির’

মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে জাতীয় পার্টি (জাপা)। এ অবস্থায় জাপা নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে বলে জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এমনটা জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের উপনির্বাচনের বিষয় উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এসব নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছিলাম, কখনো আশা করিনি তারা পাস করবে। তারা পাস করার মতো প্রার্থীও না। এই নির্বাচনেও আওয়ামী লীগের কর্মীরা সহ্য করতে পারেনি। তাদের প্রার্থী পাস করবে জেনেও সিল মারছে। কারণ, সিল মারা তাদের অভ্যাস হয়ে গেছে, একটা ম্যানিয়া হয়ে গেছে। ভোটারদের তারা কষ্ট দিতে চায় না।’

নির্বাচনের জন্য জাতীয় পার্টির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থী বাছাইসহ ইশতেহার এবং ফরম ছাপানোর কাজ করা আছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, নির্বাচন করব কি করব না। কারণ, গত পাঁচ বছরে এই সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে, তাতে আমাদের অভিজ্ঞতা ভালো না।’

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, ওই সভাতেও নেতিবাচক মত দিয়েছেন নেতারা। তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১২

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৩

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৪

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৫

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৭

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৯

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

২০
X