কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচন জনগণ প্রতিহত করবে : ডা. ইরান

রাজধানীর পুরানা পল্টনে লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনে লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলকে একতরফা আখ্যায়িত করে এর প্রতিবাদে এবং একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোববার ও সোমবার) সারা দেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলোর দেশব্যাপী চলমান পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে লেবার পার্টির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

ডা. ইরান বলেন, প্রহসনমূলক নির্বাচনী তপশিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু ২০২৪ সালের জাতীয় নির্বাচন একতরফা করার খায়েশ জনগণ প্রতিহত করবে।

তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা এবং তপশিল স্থগিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বদলীয় সংলাপ করার আহ্বান জানান।

লেবার পার্টির মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মো. শওকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X