বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

সিলেটে বামগণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা। ছবি : কালবেলা
সিলেটে বামগণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে সিলেটে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। তবে সকালে হরতালের সমর্থনে জিন্দাবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর পুলিশ পথ ছেড়ে দিলে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জিন্দাবাজার এলাকার সমবায় ভবনের সামনে এ ঘটনা ঘটে। এদিকে বাম জোটের হরতাল ও বিএনপির ডাকা অবরোধে সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল কম দেখা গেছে। দূরপাল্লার বাসও সিলেট ছেড়ে যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা আজ সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সকাল পৌনে ৯টার দিকে তারা সেখান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি চৌহাট্টা এলাকা ঘুরে জিন্দাবজার হয়ে বন্দরবাজার এলাকা হয়ে ফেরার পথে জিন্দাবাজার এলাকার সমবায় ভবনের সামনে একদল পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বললে পুলিশ পথ ছেড়ে দেয়। এরপর মিছিলটি আবারও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।

এদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, গত বুধবার ঘোষিত তপশিল জনগণ প্রত্যাখ্যান করেছেন। অবরোধ কর্মসূচি সফল করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ছি না।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১০

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১১

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১২

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৩

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৪

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১৫

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৬

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৭

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৮

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৯

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

২০
X