কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নিচ্ছেন রেজাপন্থি গণঅধিকারের দুই নেতা

ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত
ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর অনেক নেতাই নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে অনেকেই যোগ দিয়েছেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোতে। এবার অনিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের রেজাপন্থি একাধিক নেতা নির্বাচনে যেতে প্রার্থী হয়েছে বিভিন্ন দলের। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে যেতে চায় বলে জানা গেছে।

জানা যায়, নির্বাচনে অংশ নিতে গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থি নেতাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য তৃণমূল বিএনপি ও বিএনএম থেকে মনোনয়নও নিয়েছেন।

রেজাপন্থি দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস এম সাফি মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

এস এম সাফি মাহমুদের কাছে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, আমি গণঅধিকার পরিষদের কোন দায়িত্বে কখনোই ছিলাম না। ড. রেজা কিবরিয়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল, একদিন তার অফিসে গিয়েছিলাম।

তিনি বলেন, তৃণমূল বিএনপিতে নির্বাচন করার ইচ্ছে ছিল। আমি বিএনএম থেকে নমিনেশন নিয়েছি এবং প্রার্থী হয়েছি। বিএনএমের ব্যানেরই নির্বাচন করব।

এস এম সাফি মাহমুদ এর আগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন।

এদিকে ময়মনসিংহ-৭ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন বলে জানা যায়, দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. মালেক ফরাজী।

তৃণমূল বিএনপি ও বিএনএম থেকে মনোনয়ন নেওয়া দুজনকেই গত ২৩ নভেম্বর দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রেজাপন্থি গণঅধিকারের সদস্যসচিব ফারুক হাসান।

ফারুক হাসান বলেন, নির্বাচনে অংশ নিতে যাওয়া দুই নেতা আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন। তারা যেন ভবিষ্যতে আমাদের দলে ভিড়তে না পারে তার জন্য আমরা তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে, তাদের কোনো স্থান আমাদের দলে নেই।

তিনি বলেন, আমরা আন্দোলনে আছি এবং থাকব। আমরা আগেই ঘোষণা দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচনে আমাদের দল যাবে না। কোনো মুনাফেককে আমরা আমাদের দল স্থান দিব না।

এদিকে এখন পর্যন্ত হরতাল অবরোধে নিয়মিত মিছিল মিটিং করে যাচ্ছে ভিপি নুরের গণঅধিকার পরিষদের নেতারা। কোনোভাবেই বর্তমান সরেকারের অধীনে নির্বাচনের অংশ হতে চায় না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X