যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম 

আবুল কালাম গাজী। ছবি : সংগৃহীত
আবুল কালাম গাজী। ছবি : সংগৃহীত

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তাকে গ্রহণ করতে একটি আদেশ দিয়েছেন। এ সময় আরও ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।

আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থদিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়। এছাড়া ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম গাজী বলেন, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছিলাম। মঙ্গলবার হাইকোর্ট আদেশ দেন। বুধবার রায়ের কপি হাতে পেয়েছি।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে পারেননি যশোর-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল কালাম গাজীসহ ছয়জন। এই বিষয়ে অভিযোগ এনে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন মনোনয়নপত্র জমা না দিতে পারা একাধিক প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X