কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকার মানুষ দেরিতে ওঠে : সাঈদ খোকন

পরিবারের সঙ্গে ভোট দিলেন সাঈদ খোকন। ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে ভোট দিলেন সাঈদ খোকন। ছবি : সংগৃহীত

আজ সেই মাহেন্দ্রক্ষণ। সকাল থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসছেন ভোটাররা। তবে কিছুটা দেরিতে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৭ জানুয়ারি) দুপুরে ভোট দেন তিনি।

সাঈদ খোকন বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। পুরান ঢাকার মানুষ দেরিতে ওঠে। তাই সকালে ভোটার উপস্থিতি কম।

তিনি বলেন, জনগণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। আমার মাও বলেছেন, আমি বিজয়ী হব। আমার বিশ্বাস পুরান ঢাকার মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

ঢাকা-৬ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ ও বংশালের একাংশ।

আসনটিতে ৯৮টি কেন্দ্র রয়েছে। যেখানে ভোট দেবেন দুই লাখ ৮১ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৭৯২ পুরুষ ও এক লাখ ৩৩ হাজার ৬৩৮ জন নারী ভোটার রয়েছেন। এ আসনে নৌকার প্রার্থী সাঈদ খোকনের বিপরীতে তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলামসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X