কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৫০ ভাগ ভোট পড়বে, আশা বিদেশি পর্যবেক্ষকদের

কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন বিদেশি পর্যবেক্ষক। ছবি : কালবেলা
কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন বিদেশি পর্যবেক্ষক। ছবি : কালবেলা

স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম এলাকায় অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

এ সময় ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পযবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।’

পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ‘ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।’

এ পর্যবেক্ষক আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ ও সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কিনা সেটা পযবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনও সময় বাকি রয়েছে। আমরা দেখব।’

নারী ভোরদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, ‘নারীরা ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।’

জার্মান সমাজকর্মী ও রাজৈনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও অনেক ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদ্‌গ্রীব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X