কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কাজীর গরু খোয়াড়ে না থাকলেও কেতাবে ঠিকই ছিল : বিএনএম

রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। দলটির মহাসচিব ড. মো. শাহজাহান বলেছেন, সরকার, একই দলের স্বতন্ত্র প্রার্থী এবং আসন ভাগাভাগি করে নেওয়া দলসমূহ মিলেই ২৯৭টি আসন নিজেদের করে নিয়ে নেয়। যা বাস্তবতার নিরিখে শুধু অসংগতিপূর্ণই নয়, বরং অকল্পনীয়ও বটে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনএম।

লিখিত বক্তব্য ড. মো. শাহজাহান বলেন, বিএনএম নির্বাচনের আগে সরকার এবং নির্বাচন কমিশনের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিতে ভোটে অংশগ্রহণ করে। কিন্তু আমরা লক্ষ করি যে, নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বেলা ১১টার পর থেকেই আমাদের অধিকাংশ প্রার্থীদের নির্বাচনী এলাকায় বিশেষ রাজনৈতিক দলের যারা একই ঘরনার আলাদা প্রার্থী হিসেবে পরিচিত, তাদের যার যেখানে দাপট খাটানোর মতো অবস্থা ছিল তারা সেখানে দাপট খাটাতে শুরু করে।

তিনি বলেন, ভোটাদের ভোট দানে তেমন একটা অংশগ্রহণ না থাকলেও গণনায় বিশেষ দলের দলীয় বা স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপকভাবে এগিয়ে থাকাটাই ছিল স্বাভাবিক। যার ফলে যা হবার তাই হয়েছে অর্থাৎ কাজীর গরু খোয়াড়ে না থাকলেও কেতাবে ঠিকই বিদ্যমান ছিল।

বিএনএমের মহাসচিব বলেন, আমাদের অধিকাংশ প্রার্থীর অনেক আসনে বিজয়ের মতো অবস্থা দৃশ্যমান ছিল। নির্বাচনের দিনে সেসব আসনে ভোট কারচুপির মাধ্যমে ব্যালট কেটে বাক্স ভরাটের প্রতিযোগিতা এবং সন্ত্রাসী ও মারমুখী আচরণ, অধিকাংশ সহকারী রিটার্নিং অফিসার তথা ইউএনওদের বিশেষ প্রার্থীদের হয়ে ভূমিকা পালন করেছে। জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর অধিকাংশ সদস্যই নিরপেক্ষ ভূমিকা পালন করলেও শেষ মুহূর্তে এসে বিশেষ করে লাঞ্চ বিরতির পর একযোগে করা কারচুপি ঠেকানোতে পুরো দেশেরই বিভিন্ন জেলাব্যাপী তাদেরও হিমশিম খেয়ে হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।

এক প্রশ্নের জবাবে বিএনএমের এই মহাসচিব বলেন, বিএনপি তাদের সিদ্ধান্তে নির্বাচন বর্জন করেছে। সরকার ও নির্বাচন কমিশন বলেছিল, অতীতের মতো ভুল-ভ্রান্তি হবে না, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। বিরোধী একটি মেজর অংশ না থাকার পরও সরকারদলীয় লোকজন এভাবে ভোট কারচুপি করবে, যা আমাদের কল্পনাতেও ছিল না।

অপর এক প্রশ্নের জবাবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মুহাম্মদ আবু জাফর বলেন, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। স্থানীয় ক্যাডার ও প্রশাসনের সহায়তায় ভোটারদের ভয়ভীতি ও বাধা দেওয়া হয়েছে। আগামী দিনে এর ফল সুখকর হবে না।

তিনি বলেন, ভোটার উপস্থিত না হওয়ার জন্য আওয়ামী লীগই দায়ী। নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য আরও শক্ত ভূমিকা নিতে পারত সরকার। কিন্তু তারা নীরব থেকেছে। মানুষের মাঝে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনএমের স্থায়ী কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শাহজামাল রানা, মো. আব্দুল্লাহ, হোসেন আহমেদ আশিক, মোঃ মমিনুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) জাকির, মো. হুমায়ুন, অধ্যক্ষ মঞ্জুরুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X