কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ সরকারের দাবিতে কলাকুশলীদের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একযোগে পোস্ট (স্ট্যাটাস) দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন একদল কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং কলাকুশলীরা।

কর্মসূচি আয়োজকদের অন্যতম একজন কলামিস্ট ও গবেষক ড. মারুফ মল্লিক। তিনি কালবেলাকে বলেন, ‘সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় সম্মিলিতভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। আমি বলব, কেউ সম্মত হলে ১০ জুলাই সকাল ১০টায় এই দাবিতে স্ট্যাটাস দিন। অন্যদের দিতে বলুন।’

তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১০ জুলাই ফেসবুক স্ট্যাটাস দেব কবি, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকরা। আমরা টুইট করব। লিঙ্কড ইনে দেব। আশা করছি, যারা এই দাবিতে সোচ্চার; তারা এতে যোগ দেবেন। তিনি স্ট্যাটাসে #neutral_govt_for_free_fair_election হ্যাশ ট্যাগটি ব্যবহার করার আহ্বান জানান।

মারুফ মল্লিক আরও বলেন, আমরা নিরপেক্ষ ও অরাজনৈতিক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছি। যাতে মানুষ আসন্ন জাতীয় নির্বাচনে তার হারানো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশকে যেন দেখাতে পারি যে বাংলাদেশের জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি বলেন, ‘আমিসহ অনেকেই আছেন যারা এই দাবিতে দীর্ঘদিন ধরে লেখালেখি ও কথা বলে আসছি। আমি মনে করি, এই বিষয়ে একটি ক্যাম্পেইন বা কর্মসূচি দেওয়া দরকার। মূলত সব নাগরিকের উচিত যার যার অবস্থান থেকে এই দাবিতে উচ্চকণ্ঠ হওয়া। শুধু যে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের নেতারা কথা বলবেন বিষয়টি ঠিক নয়। সব পেশার মানুষের সোচ্চার হওয়া উচিত। কেননা বাংলাদেশ আজকে যে জায়গায় উপনীত হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য সবার অংশগ্রহণ খুবই জরুরি। আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কল্যাণমূলক বাংলাদেশ রাষ্ট্র গড়ার পথ সুগম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X