কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডামি নির্বাচনের একমাস, গণতন্ত্র মঞ্চের বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজনৈতিক ও নৈতিক বৈধতাহীন ডামি সরকারের অধীনে গণতন্ত্র, দেশের মানুষ ও জাতীয় নিরাপত্তা কোনো কিছুই নিরাপদ নয়।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও হাবিবুর রহমান রিজু বুধবার (৭ ফেব্রুয়ারি) ডামি নির্বাচনের ১ মাস পার হওয়া উপলক্ষে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেছেন, ৭ জানুয়ারির পাতানো ডামি নির্বাচন দেশ পরিচালনায় সরকার ও সরকারি দলকে কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। বিরোধী দলসমূহের ডাকে ৭ জানুয়ারির নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান ও বর্জনের মধ্য দিয়ে দেশের মানুষ আরও একবার সরকার এবং সরকারি দলের প্রতি নজিরবিহীন গণঅনাস্থা ব্যক্ত করেছে। সম্পূর্ণ অহিংসভাবে দেশের মানুষ সরকারের নির্বাচনী প্রহসন ও জবরদস্তির ক্ষমতাকে না বলে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বও এই নির্বাচনকে গ্রহণ করেনি। তাদের কুটনৈতিক দেখা সাক্ষাৎ ও সৌজন্যমূলক কথাবার্তাকে অনির্দিষ্টকাল সরকারের ক্ষমতা থাকার লাইসেন্স হিসেবেও বিবেচনা করার অবকাশ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত একমাসে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিসহ হয়েছে; মুনাফাখোর সিন্ডিকেটসমূহ এখন আরও বেপরোয়া। ব্যাংকসহ আর্থিক খাতের পরিস্থিতি আরও শোচনীয়। টাকা ছাপিয়ে এখন শেষ রক্ষার চেষ্টা চলছে। সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সীমান্ত পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন গত কদিনে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে।

নেতৃবৃন্দ বলেন, ডামি নির্বাচনের ডামি সরকারের অধীনে দেশের মানুষের ভোট ও জীবনজীবিকা যেমন বিপন্ন, তেমনি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব কোনোভাবে নিরাপদ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১০

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১১

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১২

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৪

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৫

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৬

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৭

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৮

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

২০
X